হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ভবন ধসে নিহত ২, অনেকের আটকা পড়ার আশঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের পুরান দিল্লির চান্দনি চক এলাকার গলি সিতারায় নির্মাণাধীন তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন । ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। সরু গলি ও দুপাশে পার্ক করা যানবাহনের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাঈম জানান, ঘুমের মধ্যে বিকট শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। পরে বুঝতে পারেন, পাশের নির্মাণাধীন ভবনটি ধসে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, ভবনটিতে কেউ বসবাস করতেন না। গত তিন-চার মাস ধরে সেখানে নির্মাণকাজ চলছিল এবং দুর্ঘটনার সময় কয়েকজন শ্রমিক ভেতরে ছিলেন।

এর কয়েক দিন আগে উত্তর-পূর্ব দিল্লির মিলান গার্ডেন এলাকায় নির্মাণকাজ চলার সময় ভবনের দুটি ছাদ ধসে দুই শ্রমিক নিহত হন। এছাড়া গত ৭ অক্টোবর সিলামপুরের সীমাপুরী এলাকায় চারতলা ভবন ধসে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

সূত্র: এনডিটিভি

আরএ

ককরোচদের বিরুদ্ধে পাকিস্তানি যোগসূত্রের অভিযোগ মোদি সরকারের

৪ ভারতীয় ও ২ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে যত কারণ

কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

‘যে মসজিদের পাশে বড় হয়েছি, সেখান থেকেই উচ্ছেদ হতে হয়েছে’

ভারতে ইসলামি পারিবারিক আইন রক্ষায় মুসলিমদের স্বাক্ষর সংগ্রহ অভিযান

মসজিদ ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়ায় উদ্বিগ্ন আসামের মুসলমানরা

দিল্লিতে মসজিদ উচ্ছেদে ছিন্নভিন্ন জনপদ, অনিশ্চয়তায় ৭১৭ পরিবার

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

ভারতে মসজিদ-মাদ্রাসায় বুলডোজার অভিযান বন্ধের দাবি, তিন দফা প্রস্তাব জমিয়তের