হোম > বিশ্ব > ভারত

ফের উত্তপ্ত দিল্লি, দ্বিতীয় দিনেও বহু আটক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টি (সিজেপি), এসএফআই, এআইওয়াইএফ ও এআইএসএফ সমর্থদের বিক্ষোভ, প্রতিবাদে ফের উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। কনট প্লেসের সামনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বেশ কিছু ছাত্র সংগঠনের সমর্থকেরা হাজির হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ মোকাবিলায় বিপুলসংখ্যক পুলিশও মোতায়েন রয়েছে সেখানে। বিক্ষোভকারীরা জড়ো হতেই তাদের আটক শুরু করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিপিআই(এম) সংসদ সদস্য জন ব্রিটাস।

বিক্ষেভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও টানাহেঁচড়া হয়। তাদের অনেককে প্রিজন ভ্যানে তোলা হয়।

এদিকে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বলপ্রয়োগ ও ভয় দেখানোর অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। তার অভিযোগ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাওয়া নাগরিকদের কণ্ঠরোধের চেষ্টা করছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সমাজমাধ্যম এক্সে সৌরভ লেখেন, ‘মোদি-শাহ দিল্লিকে দুর্গে পরিণত করেছেন এবং নিজেদের দেশের নাগরিকদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্টÑজ্ঞানেশ কুমারই এই সরকারের টিকে থাকার অন্যতম প্রধান অবলম্বন।’

তিনি আরো বলেন, ‘কিন্তু আমরা তরুণ প্রজন্ম জবাবদিহির দাবি জানিয়ে যাব। আমাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না, আমাদের কণ্ঠও স্তব্ধ করা যাবে না। আমরা পিছু হটছি না। পূর্ণ শক্তি নিয়ে আবার ফিরব!’

আরএ

নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার

আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচপ্রধান

সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ

‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

‘মোদি ভারতের জন্য লজ্জা’, মুক্তি পেয়ে দীপকের প্রতিক্রিয়া

মুক্তি পেলেন অভিনেতা ইমরান খান

যে শর্তে মুক্তি পেলেন দীপকে, সৌরভ ও আশুতোষ

ফের উত্তপ্ত ভারতের মণিপুর, ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

সতর্কবার্তা দিয়ে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ

দীপকে, সৌরভ ও আশুতোষকে গ্রেপ্তার দেখাল দিল্লি পুলিশ