হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৭

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নেভানোর কাজ চলছে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, বীরভূম জেলার তারাপীঠে মন্দিরের সামনে হোটেল ‘বিদেশিনী’তে এই আগুন লাগে। এতে দগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ছয়জন পুণ্যার্থীর। শ্রাবণ মাসের পূজা দিতে তারাপীঠে গিয়েছিলেন তারা। অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।

জানা যায়, পাঁচতলা ওই হোটেল ভবনের নিচে একতলায় সোমবার ভোরের দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ওই আগুন দ্রুতই বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। হোটেলের অবস্থানরতদের বেশির ভাগই সেই সময় ঘুমাচ্ছিলেন। শিশুরাও ছিল হোটেলটিতে। কিছু বুঝে ওঠার আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। ফলে ঘরের মধ্যেই আটকে পড়েন অনেকে।

হোটেলের মালিক কল্যাণ পাল বলেন, ‘আমাদের এখানে রাতে পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিরা আগুন দেখতে পেয়েই অগ্নিনির্বাপণ যন্ত্র সচল করেন। বিদ্যুৎ সরবরাহের তার খুলে দেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এসে আগুন নেভালেও ধোঁয়া পাঁচতলা পর্যন্ত উঠে যায়। আতঙ্কে ঘর থেকে অনেকেই বেরিয়ে আসতে শুরু করেন। এ সময় বাইরে বের হওয়ার দরজা না পেয়ে অনেকেই দগ্ধ হন।’

আরএ

বাঁশখালীর বহুমুখী নৈসর্গিক সৌন্দর্য পড়ে আছে অযত্নে

ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের

ইরান যুদ্ধে ব্যর্থতার দায় চাপানোর জন্য কাউকে খুঁজছেন ট্রাম্প

লিড নিউজ: সংস্কারে গতি মন্থর, শৃঙ্খলা ফেরেনি প্রশাসনে

লাইটারের অভাবে চুলায় আগুন জ্বালাতেই হিমশিম খাচ্ছে গাজাবাসী

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার মেয়াদ আজ শেষ, বাড়ছে অনিশ্চয়তা

ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়া পাশে না থাকায় ক্ষুব্ধ ট্রাম্প

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

পাকিস্তানে জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা