হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিক্ষোভ-মিছিল শুরু হয়েছে। ভিড় বাড়ছে রামলীলা ময়দানে। রোববার ভোর থেকে সেখানে জমায়েত হতে শুরু করেন বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমর্থকেরা।

ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘চলো দিল্লি’ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু প্রতিবাদস্থলেই মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কনট প্লেস-মিন্টো রোডের সংযোগস্থল থেকে মিছিল নিয়ে বের হবেন বলে কথা রয়েছে । এছাড়া, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনদেরও মিছিলে অংশ নেওয়ার কথা রয়েছে। মিছিল শেষ হবে রামলীলা ময়দানে গিয়ে। দিল্লির রাস্তায় রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। ২৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে শহরজুড়ে।

রামলীলা ময়দানে ইতোমধ্যে অনেকেই জড়ো হয়েছেন। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের মিছিল এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে। কর্মসূচির জন্য দিল্লির একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ থেকে ৫৫ হাজার মানুষের জমায়েত সম্ভব। পুলিশ জানিয়েছে, তার বেশি জমায়েতের সম্ভাবনা তৈরি হলে গন্তব্যে পৌঁছোনোর আগেই ভিড় আটকে দেওয়া হতে পারে। বিরোধীদের দাবি, ১০ লাখ মানুষের জমায়েত হবে।

‘ইন্ডিয়া’র কর্মসূচির পাল্টা হিসেবে রোববারই দিল্লিতে মিছিল করবে বিজেপি। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মরণে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে ।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

ভারতে রাহুল গান্ধীর নেতৃত্বে মোদিবিরোধীদের সমাবেশ, দিল্লিতে নিরাপত্তা জোরদার

ভারতের বিষাক্ত মার্বেল বর্জ্যের ভাগাড় এখন পর্যটনকেন্দ্র

ভারতে মোদিবিরোধী দলগুলো এক ছাতার নিচে, নতুন রাজনৈতিক চাপে সরকার

দিল্লিতে ইন্ডিয়া জোট ও বিজেপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা

ভারতের হিন্দুরা গোমূত্র পান করেন, মেঝেতে পড়লে চেটে খান: ইহুদি রাব্বি

হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার

পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে থাকছে না পানি-আম্মা-আব্বা

এবার দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার

আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, জানালেন রাহুল গান্ধী

১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজে নিষেধাজ্ঞা দিল্লি হাইকোর্টের