হোম > বিশ্ব > ভারত

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

আমার দেশ অনলাইন

নিয়োগ প্রক্রিয়ায় প্রশাসনিক সংস্কার, অতিরিক্ত জনবল নিয়োগ এবং বিতর্কিত ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর) ব্যবস্থা বাতিলের দাবিতে মিজোরামের রাজধানী আইজলে পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও প্রভাবশালী ছাত্র সংগঠন মিজো জিরলাই পলের (এমপিজেড) সদস্যরা।

সোমবার আয়োজিত এ কর্মসূচিতে বিক্ষোভকারীরা এমপিএসসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মকর্তাদের ও কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, কর্মকর্তারা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে কয়েকজন বিক্ষোভকারীর ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে সামগ্রিকভাবে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল।

এমপিজেডের অভিযোগ, সাম্প্রতিক বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় বারবার প্রশাসনিক দুর্বলতা ও ত্রুটি দেখা দেওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে কমিশনের প্রতি আস্থা কমেছে। বিশেষ করে ওটিআর ব্যবস্থাকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

বিক্ষোভকারীরা এমপিএসসির কাঠামোগত সংস্কারের পাশাপাশি কমিশনের কার্যক্রম আরো দক্ষ ও বিশ্বাসযোগ্য করতে অতিরিক্ত জনবল নিয়োগের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান ওটিআর ব্যবস্থা বাতিল করে প্রয়োজন ও পদভিত্তিক পৃথক আবেদনপত্র চালুর দাবি জানানো হয়েছে।

এ ছাড়া ওটিআর-এ প্রয়োজনীয় নথি আপলোড অসম্পূর্ণ থাকায় যেসব প্রার্থীর আবেদন বাতিল হয়েছে, তাদের জন্য একবারের মতো অফলাইনে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে এমপিজেড। বিশেষ করে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নথি যাচাইয়ের সময় কাগজপত্রের ঘাটতির কারণে অযোগ্য ঘোষিত হয়েছেন, তাদের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, কার্যকর ও প্রার্থীবান্ধব করতে এমপিএসসি-এর প্রশাসনিক কাঠামো এবং আবেদন পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।

সূত্র: এনডিটিভি

এআরবি

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

ভারতের উত্তর প্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

ভারতে গোবর-গোমূত্রকেন্দ্রিক বিশ্বাস, রাজনীতি ও চর্চা

ভারতে গোবর ছোড়াছুড়ির উৎসব, রোগমুক্তির বিশ্বাসে মেতে ওঠেন গ্রামবাসী

ভারতে দুই বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, চড়া পেঁয়াজ-রসুনের দাম

উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট

নীতিমালা শিথিল করে ইসরাইলি ফোন হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দরজা খুলে দিল মসজিদ

হিন্দু নারীর শেষকৃত্য করলেন মুসলিম দুই ভাই