হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

আমার দেশ অনলাইন

শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি শিবিরে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। শুক্রবার বিজেপির জয়ী ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকের পর তাকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়, যার ফলে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার পথ আনুষ্ঠানিকভাবে প্রশস্ত হয়।

শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বৈঠকে প্রধান পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন অমিত শাহ এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বৈঠক শেষে শাহ জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং প্রতিটি প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় কোনও নাম প্রস্তাব করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হলেও আর কোনও নাম সামনে আসেনি। সেই কারণেই সর্বসম্মতিক্রমে শুভেন্দুকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বিধায়কদের সমর্থনপত্র নিয়ে রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

যদিও রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নানা আলোচনা ছিল, বিজেপির অন্দরে শুভেন্দুকে নিয়েই আস্থা ছিল সবচেয়ে বেশি। এর পেছনে অন্যতম কারণ, তিনি টানা দুবার রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নির্বাচনি লড়াইয়ে পরাজিত করেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে লড়ে ১,৯৫৬ ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু। সেই জয়ের পর এবার তিনি শুধু নন্দীগ্রামেই নয়, ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন। মমতার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরেও তিনি জয় ছিনিয়ে নেন এবং সেখানে ১৫ হাজারেরও বেশি ভোটে মমতাকে পরাজিত করেন। ফলে রাজনৈতিকভাবে শুভেন্দুর উত্থান বিজেপির কাছে পশ্চিমবঙ্গের নেতৃত্বের স্বাভাবিক পছন্দ হয়ে ওঠে।

সূত্র: আনন্দবাজার

এআরবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর বাংলাদেশবিরোধী যত মন্তব্য

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

জোটের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, তিন ঘণ্টায় পেলেন ৪০ কুপ্রস্তাব

ভারতে ভোটের অঙ্কে মুসলিমরা কোথায়

ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা যুগের ইতি

পশ্চিমবঙ্গের ৫৮ শতাংশ বিধায়কের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা

মমতার শাসনের মেয়াদ শেষ হচ্ছে আজ রাতে, এরপর কী হবে?

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ মামলা, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০

ব্যক্তিগত সহকারীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে: শুভেন্দু অধিকারী