হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে ফের মমতার দলের নেতার ওপর হামলা

আমার দেশ অনলাইন

ভারতের পশ্চিমবঙ্গে টানা দ্বিতীয় দিনের মতো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার হুগলির চান্দিতলায় হামলার শিকার হয়েছেন তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যান বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে নিজের লোকসভা এলাকায় যানজটের কারণে গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, হঠাৎ পেছন থেকে কোনো বস্তু এসে তার মাথায় আঘাত করলে তিনি পড়ে যান এবং পরে মাথা চেপে ধরেন। পরে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন।

ঘটনার আগে তাকে কালো পতাকা দেখানো হয় এবং “চোর, চোর” স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি মাথায় ব্যান্ডেজ নিয়ে সমর্থকদের সামনে বক্তব্য দেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হামলাকারীরা তাকে লক্ষ্য করে পাথর বা ক্রিকেট বল ছুড়েছে এবং এটি “পরিকল্পিত হত্যার চেষ্টা”। তিনি এ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন। তবে বিজেপির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তিনি সমর্থকদের নিয়ে থানায় যাচ্ছিলেন এবং তখনই ১০–১৫ জন দুর্বৃত্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে তার ওপর আঘাত হানে। পরে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন, তবে পশ্চিমবঙ্গ পুলিশকে নিষ্ক্রিয় বলে সমালোচনা করেন।

এর আগে শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে একই ধরনের হামলার মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাকে ধাক্কাধাক্কি, ডিম ও পাথর নিক্ষেপ এবং স্লোগানের মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীরা তাকে হেলমেট পরিয়ে সরিয়ে নেন।

উভয় ঘটনায় তৃণমূল নেতৃত্ব বিজেপিকে দায়ী করলেও বিজেপি অভিযোগ অস্বীকার করে বলেছে, এসব ঘটনা দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে জনঅসন্তোষের বহিঃপ্রকাশ। পশ্চিমবঙ্গের শাসক দল ও বিরোধী দলের মধ্যে এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে।

এসআর

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম নিক্ষেপ, মারধর

ভবিষ্যৎ পরিকল্পনা জানা গেল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র

হিন্দুপাড়ায় মুসলিম থাকবে কেন? বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও বিজেপির ‘ধর্মরক্ষক’রা

ভারত থেকে কথিত বাংলাদেশিদের ফেরা নিয়ে কী ঘটছে সীমান্তে?

রাস্তায় নামাজ বন্ধ হলে অন্য ধর্মীয় উৎসবও নিষিদ্ধ করতে হবে: ওয়াইসি

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ স্বেচ্ছায় দেশ ছাড়তে বললেন অমিত শাহ

শুল্ক বাড়ায় ভারতে স্বর্ণের চাহিদা কমল ৭০ শতাংশ

বিএসএফকে ৭২১ হেক্টর জমি দিয়েছে শুভেন্দুর সরকার

বিশ্বে আমরা বৈধতা হারানোর মুখোমুখি হচ্ছি: নেতানিয়াহু

তেলাপোকাকে ভারতে জেন-জি আন্দোলনে পরিণত করলেন যে যুবক