হোম > বিশ্ব > ভারত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রতিক্রিয়ায় যা বললেন সোনম ওয়াংচুক

আমার দেশ অনলাইন

জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। ছবি: সংগৃহীত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক একে ‘গণতন্ত্রের বিজয়’ বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাস্তা থেকেই গণতন্ত্র। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের বিজয়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর হাসপাতালের শয্যা থেকে ‘ভি’ চিহ্ন দেখিয়ে তোলা একটি ছবি প্রকাশ করেন ওয়াংচুক। একই সঙ্গে তিনি আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং দেশের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের ভয় কাটিয়ে আন্দোলনে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, এখন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলনের লক্ষ্য ‘জবাবদিহি’ থেকে ‘শিক্ষা ব্যবস্থার সংস্কার’-এর দিকে এগিয়ে যাবে।

গত ২৮ জুন সিজেপির ডাকা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনে যোগ দেন সোনম ওয়াংচুক। তিনি অনশন শুরু করেন এবং টানা ২৬ দিন পর বৃহস্পতিবার রাতে তা প্রত্যাহার করেন। সরকার সংসদে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়ে আশ্বাস দেওয়ার পর তিনি অনশন ভাঙেন।

সূত্র: এনডিটিভি

এআরবি

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের উদ্যোগে মুসলিমদের উদ্বেগ

বেইজিংয়ের দিকে ঢাকাকে ঠেলে দিচ্ছে দিল্লির পুশ-ইন নীতি

ভারতের ‘ককরোচ’ আন্দোলনে মুসলিম তরুণদের ভূমিকা কী

মোদির নৈশভোজে গেলেন না জিনপিং, নেপথ্যে কী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষভোজী’—ব্রিকসের নিরামিষ মেনু নিয়ে রাহুলের খোঁচা

মুসলিম পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধের হুমকি দিল বিজেপি

বিজেপির পশ্চিমবঙ্গে এবার ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট, তীব্র জল্পনা

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত