হোম > বিশ্ব > ভারত

ভারতে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের টঙ্ক সোয়াই মাধোপুর এলাকার বিজেপি নেতা সুখবীর সিং জনপুরিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া ভিডিওটিতে দেখা যায়, কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি মুসলিম নারীদের কম্বল দিতে অস্বীকৃতি জানান।

ওই ভিডিওতে দেখা যায়, কম্বল বিতরণের সময় এক নারীর নাম জানতে চান সাবেক সংসদ সদস্য সুখবীর সিং। নারীটি মুসলিম হওয়ায় তাকে কম্বল না দিয়ে ফিরিয়ে দেন তিনি। এ সময় তিনি বলতে থাকেন, ‘আমার কথা শোনেন, যারা মোদিকে গালি দেন তাদের (কম্বল) নেওয়ার কোনো অধিকার নেই। আপনাদের খারাপ লাগলে আমার কিছু করার নেই।’

ভিডিওর পরের অংশে দেখা যায়, মুসলিম নারীদের কম্বল না দেওয়ায় ওই বিজেপি নেতার মুখোমুখি হয়ে প্রতিবাদ জানাচ্ছেন কয়েকজন। তারা বলতে থাকেন, ওই নারীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ছিলেন, অথচ শেষ মুহূর্তে তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হলো।

জবাবে সুখবীর সিং বলেন, তিনি তর্কে জড়াতে চান না। বলে দ্রুত ওই স্থান ত্যাগ করেন। পরে তিনি দাবি করেন, এই কম্বল তিনি ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করছিলেন এবং এতে সরকারি কোনো তহবিল ব্যবহার করা হয়নি।

টঙ্ক-সওয়াই মাধোপুরের বর্তমান সংসদ সদস্য কংগ্রেস নেতা হরিশ চন্দ্র মীনা এই ভিডিওটি শেয়ার করে সাবেক এমপির আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের মানসিকতা দেশের সামাজিক কাঠামো ধ্বংস করে দেবে।

তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রী কি সাবেক সংসদ সদস্যকে বলেছিলেন, যারা তাকে বা তার দলকে ভোট দেয়নি তাদের সাহায্য না করতে? যদি তাই হয়, তবে সরকার কেন সংখ্যালঘুদের জন্য নানা কর্মসূচি চালাচ্ছে?’ সূত্র: এনডিটিভি

পলিথিনে ঢেকে মুমূর্ষু মাকে নিয়ে সন্তানের উত্তাল সাগর পাড়ি

সৌদিতে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

লংমার্চ সফল করতে জামায়াতের বৈঠক

কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

লংমার্চের আগেই গণভোটের রায় মানার ঘোষণা দিন

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আলমগীর চৌধূরী আটক

বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দফায়-দফায় সংঘর্ষ, আহত ২৫

বড় জয়ে সিরিজ নিজেদের করে নিলো ইংল্যান্ড