হোম > বিশ্ব > ভারত

ভারতে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

আমার দেশ অনলাইন

ভারতের আসামে ভারতীয় বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন সহ-পাইলট। শনিবার সকালে আসামের জোরহাট বিমানঘাঁটিতে এএন-৩২ পরিবহন বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এর পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য দ্রুত ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা প্রধান কর্মক্ষম পরিবহন বিমান হিসেবে পরিচিত। সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

এবার দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার

আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, জানালেন রাহুল গান্ধী

১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজে নিষেধাজ্ঞা দিল্লি হাইকোর্টের

ভারতে মুসলিম গরু ব্যবসায়ীদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা

ভারতের উত্তরাখণ্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

১৬ বছরেই ৯ গিনেস রেকর্ড, কে এই বিস্ময়বালক আরিয়ান

সব ছাত্র সংগঠনকে ‘দিল্লি চলো’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান রাহুলের

ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক হামলা, মাদরাসায় ভাঙচুর ও দেওয়ালে ‘জয় মা ভবানী’ স্লোগান

হঠাৎ রক্তলাল ভারতের ছত্তিশগড়ের আকাশ, কারণ কী

মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে