হোম > বিশ্ব > ভারত

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে গ্যাস সরবরাহে কড়াকড়ি, রেস্তোরাঁ বন্ধ হওয়ার শঙ্কা

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় প্রাকৃতিক এবং রান্নার গ্যাসের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের নির্দেশ দিয়েছে ভারত। দেশটির সরকারের এই নির্দেশে রেস্তোরাঁগুলো ব্যাপক পরিসরে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রেস্তোরাঁ মালিকরা। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চতুর্থ বৃহত্তম এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। রান্না ও কল-কারখানার কাজে ব্যবহৃত এসব গ্যাসের বিশাল অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ভারত।

মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়েছে, ‌‌মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। নতুন এসব নিয়ম অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে গ্যাসের সুষম বণ্টন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে।

এলএনজি সরবরাহের ক্ষেত্রে বাসাবাড়ি, পরিবহন খাত এবং এলপিজি উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

তবে সার কারখানা ও চা শিল্পের মতো অন্যান্য সব খাত ‘কার্যকরী প্রাপ্যতার সাপেক্ষে’ তাদের চাহিদার ৭০ থেকে ৮০ শতাংশ গ্যাস পাবে। এই ঘাটতি মেটাতে পেট্রোকেমিক্যাল কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাস পুরোপুরি বা আংশিকভাবে কমিয়ে দেওয়া হবে।

এরই মধ্যে সিরামিক ও টাইলস-সহ ভারতীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বলেছে, তারা গ্যাসের সরবরাহ হ্রাসের মুখে পড়েছে; যা তাদের উৎপাদনে প্রভাব ফেলতে পারে।

ভারতের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁ ও হোটেলগুলোও তাদের কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। এর আগে, দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের অপর এক আদেশে বাসাবাড়িতে এলপিজির সরবরাহে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

বিজেপি সরকারের সমালোচনা করায় পশ্চিমবঙ্গে ৩ কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ভারতে প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলমানের জায়গা কোথায়

ককরোচদের বিরুদ্ধে পাকিস্তানি যোগসূত্রের অভিযোগ মোদি সরকারের

দিল্লিতে ভবন ধসে নিহত ২, অনেকের আটকা পড়ার আশঙ্কা

৪ ভারতীয় ও ২ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে যত কারণ

কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস