হোম > বিশ্ব > ভারত

দিল্লির সরকারকে ফেলে দেয়ার হুঁশিয়ারি মমতার

আমার দেশ অনলাইন

আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছেন। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে প্রতিদিন সুর চড়িয়ে চলেছেন মুখ্যমন্ত্রী।

ভোটার তালিকা থেকে ব্যাপকসংখ্যক নাম বাদ দেওয়ার প্রতিবাদ মঞ্চ থেকে হুংকার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব। পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার থেকে শুরু হওয়া ধর্মতলায় ধরনার দ্বিতীয় দিনে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে না আসা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে। গতকাল রাতভর ধরনামঞ্চেই ছিলেন তৃণমূলনেত্রী।

এদিকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে মমতা বলেছেন, বাংলার বেকার যুবসমাজের জন্য ঘোষিত 'যুবসাথী' (যুবশ্রী) প্রকল্পের ভাতার অর্থ পাওয়ার জন্য আর ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। শনিবার (৭ মার্চ) থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার ১৫০০ টাকা ঢোকা শুরু হচ্ছে।

অন্যদিকে, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সকলকে হাতা খুন্তি নিয়ে পথে নামার ডাক দিয়েছেন।

ভারতে ‘তেলাপোকা’র জ্বালায় অতিষ্ট মোদি

রামমন্দিরের অর্থ চুরির দায়ে গ্রেফতার ৮

সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পাল্টানো নিয়ে বিরক্ত গোপাল পাঁঠার নাতি

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে চাকরি হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

ভারতে মসজিদ-মাদরাসা ধ্বংস করছে বিজেপি, কঠোর হুঁশিয়ারি দিলেন ওয়াইসি

জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে মুখ খুলল ভারত

সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু

খ্যাতিমান সোহরাওয়ার্দীকে বাদ দিয়ে গণহত্যাকারীর নামে সড়ক

মমতাকে তৃণমূল থেকে অপসারণের ঘোষণা বিদ্রোহীদের, অভিষেকও বরখাস্ত

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪