হোম > বিশ্ব > ভারত

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১১, আহত ২২

আমার দেশ অনলাইন

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাতে সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে জানা যায়, দুর্ঘটনাস্থলের বয়লার কক্ষে এখনও কয়েকজন কর্মী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউব বিস্ফোরিত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।

ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লার কক্ষটি সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না। ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এসআর

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

অরুণাচলে সিলগালা করা হলো ১৫টি মসজিদ

ভারতের মণিপুরে সন্ত্রাসী হামলায় নিহত ৩, বাড়িঘরে আগুন

কেন জান্তা প্রধানকে হাতকড়া পরাতে বললেন সমালোচকরা

বাংলাদেশ, নেপালে বিক্ষোভের মত দ্রুত বাড়ছে ভারতের ককরোচ পার্টি

ভারত সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, পেলেন লালগালিচা সংবর্ধনা

হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না: রাহুল গান্ধী