হোম > বিশ্ব > ভারত

আসাম থেকে উচ্ছেদ হচ্ছে বাঙালি মুসলিম অভিবাসীরা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: দ্য হিন্দু

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্য থেকে কেবল বাংলাভাষী মুসলমানদের উচ্ছেদ করা হচ্ছে। রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, গোয়াহাটির আশপাশের পাহাড়ে বসবাসকারী যেকোনো মুসলিম অভিবাসীকেই উচ্ছেদের নোটিশ দেওয়া হবে। খবর দ্য হিন্দুর।

তিনি বলেন, ‘আসামে কেবল ‘মিয়া’দের উচ্ছেদ করা হচ্ছে।’

‘মিয়া’ মূলত আসামে বাংলাভাষী মুসলমানদের জন্য ব্যবহৃত একটি অবমাননাকর শব্দ। অনেক অ-বাঙালি ভাষাভাষী মানুষ তাদের এই নামে ডেকে বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত করেন।

মুখ্যমন্ত্রী শর্মা অভিযোগ করে বলেন, গোয়াহাটি পাহাড়ে সম্ভাব্য উচ্ছেদের গুজব ছড়াচ্ছে সংবাদমাধ্যম। তিনি বলেন, ‘নির্বাচন পর্যন্ত যখন একটি উচ্ছেদও হবে না, তখন পাহাড়ে বসবাসকারীরা বুঝবেন যে মিডিয়াই তাদের অকারণে আতঙ্কিত করেছে।’

তিনি জানান, সরকার পাহাড়ে বসবাসকারীদের ভূমি অধিকার দেওয়ার উদ্যোগ নিচ্ছে। তবে একই সঙ্গে তিনি বলেন, পাহাড়ে বসবাসকারী যেকোনো মুসলিম অভিবাসীকেই উচ্ছেদের নোটিশ দেওয়া হবে। কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম ভোট তোষণের অভিযোগ তুলে হিমন্ত শর্মা বলেন, ‘কংগ্রেস বলেছে, তারা দলীয় টিকিটের জন্য ৭৫০টি আবেদন পেয়েছে। কিন্তু তারা বলেনি, এর মধ্যে ৬০০ জনই ‘মিয়া’। মাত্র ১২০ থেকে ১৩০ জন আবেদনকারী হিন্দু।’

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালানÑবিজেপিকে মমতা

ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতলেন তরুণী

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও