হোম > বিশ্ব > ভারত

জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার, মিলল চাঞ্চল্যকর তথ্য

আমার দেশ অনলাইন

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর নিধি তিওয়ারির। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর নিধি তিওয়ারির মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত ২৬ সেপ্টেম্বর ভূসা মোড়ে নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ৩০ বছর বয়সী নিধির আকস্মিক মৃত্যুতে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় নিধিকে উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিধির মৃত্যুর পরিস্থিতি নিয়ে পরিবারের বক্তব্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। স্বজনদের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় নিধি মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে নিধির কার সঙ্গে এবং কী বিষয়ে কথা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এটিকে আত্মহত্যা হিসেবে ধরে নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। এরই মধ্যে তার মোবাইল ফোনের কল রেকর্ড, ডিজিটাল কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ পরীক্ষা করা হচ্ছে।

মোরওয়া থানার ইনচার্জ ড. জ্ঞানেন্দ্র সিং জানিয়েছেন, নিধির পরিবার, বন্ধু-পরিচিত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিধির স্বপ্ন ছিল অভিনয় ও চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত হওয়া। সেই লক্ষ্যেই নিজের পরিচিতি বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমকে সক্রিয়ভাবে ব্যবহার করতেন তিনি। মডেলিং, বিভিন্ন অনুষ্ঠান এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেছিলেন এই তরুণী।

ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে নিধির অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। এর মধ্যে ফেসবুকে প্রায় ৯ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ ফলোয়ার ছিল তার। নিয়মিত পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন তিনি, যেগুলোতে হাজার হাজার রিঅ্যাকশন ও উল্লেখযোগ্যসংখ্যক ভিউ পাওয়া যেত।

২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব অর্জন করেন নিধি। এরপর মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার লক্ষে আরো সক্রিয় হয়ে ওঠেন তিনি। তবে তার আকস্মিক মৃত্যু সেই পথচলাকে থামিয়ে দিয়েছে। এখন তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পরিবার ও অনুসারীরা।

সূত্র: এনডিটিভি

এআরবি

মামলা ধামাচাপা দিতে ২ কোটি টাকা ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বাড়ির গেটে ‘ভোট চোর’ লিখে দিল কংগ্রেস

তৃণমূলের প্রতীক জোড়াফুল কে পাবে, তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

৬৩৬ বছরের পুরোনো মসজিদ ভাঙলে একই ধরনের ঝুঁকিতে পড়বে ২৮ মসজিদ

মসজিদ ভাঙতে বুলডোজার ও পুলিশ মোতায়েন, উত্তপ্ত ভারতের মধ্যপ্রদেশ

ভারতে মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা

ভারতে ‘জয় শ্রী রাম’ না বলায় মুসলিম কিশোরকে হামলা, বাড়ি-মসজিদে পাথর নিক্ষেপ

হঠাৎ ভারতের মাটিতে নামল ৬ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, সঙ্গে দুই শতাধিক সেনা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরকে ‘মৌলবাদীদের’ কাজ বললেন ময়ূখরঞ্জন

ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর শিক্ষার্থীরা