হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গের নির্বাচন: ২৩০-এর বেশি আসনে জিততে চায় মমতার দল

আমার দেশ অনলাইন

দু’দফা ভোট শেষ হওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ২৩০-এর বেশি আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের দাবি, অভ্যন্তরীণ বিশ্লেষণে এমনই ফলাফলের ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, তাঁদের দল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।

দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে মোদির দল বিজেপির প্রচার এবং এসআইআর প্রসঙ্গে সাধারণ মানুষের কথিত অসন্তোষ—এই দুই বিষয় ভোটের মূল আলোচনায় ছিল। শাসকদলের বক্তব্য, বিজেপির ‘বহিরাগত’ আক্রমণ ও বিভিন্ন হুঁশিয়ারিমূলক মন্তব্য উল্টে গিয়ে তাদের বিপক্ষেই প্রভাব ফেলেছে।

আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, রাজ্যের নন্দীগ্রামে বিরোধী পক্ষের তুলনায় কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে তৃণমূল—দলীয় বিশ্লেষণে এমনটাই উঠে এসেছে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে এ-ও জানানো হয়েছে, ৪ মে, ভোটগণনার দিন রবীন্দ্রসঙ্গীত এবং ‘ডিজে’ দুই-ই বাজবে। যে কথা ভোটের প্রচার পর্বে বিভিন্ন সময়ে বলতে শোনা গিয়েছে অভিষেককে।

তৃণমূল সূত্রের দাবি, অজয়পাল শর্মার হুঁশিয়ারি-ভিডিয়ো সাধারণ ভোটারদের মধ্যে একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। উত্তরপ্রদেশ থেকে আসা ‘বহিরাগত’ বাঙালিদের ‘হুমকি’ দিচ্ছে— এই বিষয়টি ভাল ভাবে নেয়নি জনতা। নাম না-করে অমিত শাহকেও নিশানা করেছে রাজ্যের শাসকশিবির। তাদের দাবি, গুজরাত থেকে আসা ‘গুন্ডা’ বাঙালিদের হুমকি দিয়েছে। এই সবই আসলে বিজেপির জন্য ব্যুমেরাং হয়েছে বলে মনে করছে তারা।

তৃণমূলের ওই সূত্রের দাবি, তারা রাজ্যের মহিলা ভোটারদের সঙ্ঘবদ্ধ করতে পেরেছে। যে জেলাগুলিতে কিছুটা দুর্বলতা ছিল, সেখানেও পরিযায়ী শ্রমিকেরা তৃণমূলের সাফল্যের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে মনে করছে তারা।

এসআর

গাজা ইস্যুতে মোদির নীরবতা নিয়ে কঠোর সমালোচনায় সোনিয়া গান্ধী

ভারতে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু

ভারতে ‘তেলাপোকা’র জ্বালায় অতিষ্ট মোদি

রামমন্দিরের অর্থ চুরির দায়ে গ্রেফতার ৮

সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পাল্টানো নিয়ে বিরক্ত গোপাল পাঁঠার নাতি

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে চাকরি হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

ভারতে মসজিদ-মাদরাসা ধ্বংস করছে বিজেপি, কঠোর হুঁশিয়ারি দিলেন ওয়াইসি

জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে মুখ খুলল ভারত

সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু

খ্যাতিমান সোহরাওয়ার্দীকে বাদ দিয়ে গণহত্যাকারীর নামে সড়ক