হোম > বিশ্ব > ভারত

ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণের প্রশ্নই ওঠে না: অমিত শাহ

আমার দেশ অনলাইন

ধর্মের ভিত্তিতে কোনো ধরনের সংরক্ষণ দেওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে নারী সংরক্ষণ বিল, সীমানা পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংশোধনী বিল উপস্থাপনের সময় তিনি এ মন্তব্য করেন।

অমিত শাহ বলেন, ‘আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনোরকমের সংরক্ষণ প্রদানের অনুমতি দেয়নি। আমি ফের সরকারের সংকল্প বলে দিচ্ছি, ধর্মের ভিত্তিতে মুসলিমদের কোনোরকম সংরক্ষণ প্রদান করা চরম সংবিধানবিরোধী। এটার প্রশ্নই ওঠে না।’

তার বক্তব্যের পর সমাজবাদী পার্টির নেতা ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব প্রশ্ন তোলেন, মুসলিম নারীরা কি প্রস্তাবিত সংরক্ষণ কাঠামোর আওতায় পড়বেন না। এর জবাবে অমিত শাহ বলেন, চাইলে সমাজবাদী পার্টি তাদের সব প্রার্থী মুসলিম নারীদের দিতে পারে, এতে সরকারের কোনো আপত্তি নেই।

আলোচনার এক পর্যায়ে অমিত শাহ আরও বলেন, আদমশুমারি নিয়ে সরকারের কাজ চলছে এবং জাতপাতভিত্তিক গণনাও করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

এসআর

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

অরুণাচলে সিলগালা করা হলো ১৫টি মসজিদ

ভারতের মণিপুরে সন্ত্রাসী হামলায় নিহত ৩, বাড়িঘরে আগুন

কেন জান্তা প্রধানকে হাতকড়া পরাতে বললেন সমালোচকরা

বাংলাদেশ, নেপালে বিক্ষোভের মত দ্রুত বাড়ছে ভারতের ককরোচ পার্টি

ভারত সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, পেলেন লালগালিচা সংবর্ধনা

হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না: রাহুল গান্ধী