হোম > বিশ্ব > ভারত

যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

আমার দেশ অনলাইন

ওমানের উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় ভারতীয় তিন নাবিক নিহতে হয়েছেন। ভারতের জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য জানান। একে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, নিখোঁজ তিন নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি জাহাজে ‘নির্ভুল হামলা’ চালানো হয়। তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল।

পালাউ-পতাকাবাহী তেলের ট্যাঙ্কারটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২৪ জন ভারতীয়, দুজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় ও একজন রুশ।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল, জাহাজটি থেকে ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হলেও তিনজন নাবিক নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে ডেকে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

এবার দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার

আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, জানালেন রাহুল গান্ধী

১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজে নিষেধাজ্ঞা দিল্লি হাইকোর্টের

ভারতে মুসলিম গরু ব্যবসায়ীদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা

ভারতের উত্তরাখণ্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

১৬ বছরেই ৯ গিনেস রেকর্ড, কে এই বিস্ময়বালক আরিয়ান

সব ছাত্র সংগঠনকে ‘দিল্লি চলো’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান রাহুলের

ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক হামলা, মাদরাসায় ভাঙচুর ও দেওয়ালে ‘জয় মা ভবানী’ স্লোগান

হঠাৎ রক্তলাল ভারতের ছত্তিশগড়ের আকাশ, কারণ কী

মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে