হোম > বিশ্ব > ভারত

ভারতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রের ওয়াশিম জেলার মালে‌গাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, পরিবারের পুরুষ সদস্যের লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের লাশ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

শিরপুর থানার উপপরিদর্শক ইমরান পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।

তিনি বলেন, ‘প্রায় বিকেল সাড়ে ৪টার দিকে আমাদের কাছে তথ্য আসে যে তিভলি গ্রামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়েছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে।’

তিনি আরো জানান, চারটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি; আগামীকাল ময়নাতদন্ত করা হবে। এরপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এএম

বাঙলার হারানো ঈদে মিলাদুন্নবী (দ.)

রাষ্ট্রপতির ক্ষমতায়ন

দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা