হোম > বিশ্ব > ভারত

হরমুজ সংকট, যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার কথা ভাবছে ভারত

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে ভারত। ব্যবসায়িক বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম ক্লেপলারের প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিটোলিয়া এ তথ্য জানিয়েছেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিটোলিয়া বলেন, হরমুজ প্রণালিতে জটিলতা তৈরি হওয়ায় ভারত বিকল্প জ্বালানি উৎস খুঁজছে এবং সে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও গ্যাস আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।

তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস রপ্তানি সক্ষমতা থাকলেও তা মধ্যপ্রাচ্য থেকে ভারতের যে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি হয়, তার পুরোপুরি বিকল্প হতে পারবে না।

রিটোলিয়া আরো জানান, একই সময়ে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিও পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ছাড়মূল্যে রুশ তেল কিনে আসছে ভারত, যা দেশটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে ভারত সফরে রয়েছেন। সফরকালে জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা

নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার

ফের উত্তপ্ত দিল্লি, দ্বিতীয় দিনেও বহু আটক

আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচপ্রধান

সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ

‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

‘মোদি ভারতের জন্য লজ্জা’, মুক্তি পেয়ে দীপকের প্রতিক্রিয়া

মুক্তি পেলেন অভিনেতা ইমরান খান

যে শর্তে মুক্তি পেলেন দীপকে, সৌরভ ও আশুতোষ