হোম > বিশ্ব > ভারত

সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা

আমার দেশ অনলাইন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে আন্দোলন জোরদার করছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এর অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর তার বিরুদ্ধে ‘জনতার অভিশংসন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জোটটি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কংগ্রেসের সংসদ সদস্য কে সি বেণুগোপাল।

তিনি জানান, ৩০ অক্টোবরের কর্মসূচির পর ভোট চুরির অভিযোগে ‘দিল্লি চলো’ পদযাত্রা করবেন বিরোধীরা। আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে গিয়ে এ পদযাত্রা শেষ হবে। এতে অন্তত ১০ লাখ সচেতন নাগরিক অংশ নেবেন বলে দাবি করেন বেণুগোপাল।

বেণুগোপাল আরও জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের সব শরিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন। কর্মসূচি চলাকালে দিল্লিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ৫ নম্বর উপধারায় প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতির মতো একই পদ্ধতি ও একই কারণে পদ থেকে অপসারণের বিধান রয়েছে। তবে সংবিধানের ৬১ অনুচ্ছেদে ‘অভিশংসন’ শব্দটি রাষ্ট্রপতিকে অপসারণের প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ফলে বিরোধীদের ঘোষিত ‘জনতার অভিশংসন’ মূলত একটি রাজনৈতিক কর্মসূচি, সাংবিধানিক অভিশংসন প্রক্রিয়া নয়।

সূত্র: দ্য হিন্দু

কলকাতা বিমানবন্দরে পরপর দুদিন বোমাতঙ্ক

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান

শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে ভারতের পুলিশ

তিন খ্রিষ্টান পরিবারকে নিপীড়ন, ধর্মান্তরের চেষ্টা

ভারতে গরু পাচারের অভিযোগে পুলিশের গুলির শিকার শত শত, অধিকাংশই মুসলিম

অরুণাচল সীমান্তে উত্তেজনা, মুখোমুখি অবস্থানে চীন-ভারত

ছেঁড়া নোট না নেওয়ায় থাপ্পড়, অপমানে ডেলিভারি ম্যানের আত্মহত্যা

ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক

এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে, মসজিদ ভাঙার নোটিশ

মজলুমের অশ্রুভেজা আসামের মাটি, ইতিহাসের সত্য ও বর্তমানের নিপীড়ন