হোম > বিশ্ব > ভারত

দিল্লির যন্তর মন্তরে ‘সিজন-টু’ আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ প্রধানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফার আন্দোলনের ‘হুঁশিয়ারি’ দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

দীপকে অভিযোগ করেন, বুধবার সভার জন্য তারা একটি হল খুঁজছিলেন তারা, কিন্তু পাননি। তিনি বলেন, ‘ওপর থেকে চাপ’ দেওয়ার কারণেই কেউ হল ভাড়া দিতে সম্মত হননি। তাই যন্তর মন্তরে আবার আন্দোলনের কথা বলেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই খুব শিগগিরই যন্তর মন্তর সিজন টু আসছে।’

বুধবার সভা আয়োজনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজ দিল্লিতে আমাদের স্বেচ্ছাসেবকদের একটি সভা করার পরিকল্পনা ছিল। আমরা একটি হল খুঁজছিলাম, কিন্তু কেউই আমাদের ভাড়া দিতে রাজি হচ্ছিল না। সবাই বলছিল ওপর থেকে চাপ আসছে।’

তিনি বলেন, ‘আমরা অনেক কষ্টে একটি হল পেয়েছিলাম। আমাদের কাছে এর রসিদও আছে। কিন্তু আজ সকালে হলের মালিকদের হুমকি দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে, যদি তারা এখানে সিজেপির সভা হতে দেন, তাহলে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘এই সবকিছু বিজেপির সাজানো নাটক। তাদের কার্যকলাপ ও কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা দেশের যুবসমাজকে ভয় পায়। যদি তারা মনে করে যে এই ধরনের তুচ্ছ কর্মকাণ্ডে আমরা ভয় পেয়ে যাব, তবে তারা মারাত্মক ভুল করছে।’

এমএমআর

ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শতবর্ষী কবরস্থান

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

পর্ষদের দ্বন্দ্বে গভীর সংকটে ভারতের টাটা গ্রুপ

বদলে গেল মমতার দলের নাম, পেল নতুন প্রতীক

মুসলমানদের প্রতি বৈষম্যের অভিযোগ করায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশের মামলা

মদ খাওয়ার টাকা দাবি, না দেওয়ায় উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীকে মারধর

‘ভোট চুরি, সরকার চুরির পর এবার দল চুরি’, বিজেপির নিন্দায় রাহুল

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত