হোম > বিশ্ব > ভারত

ককরোচদের কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

আমার দেশ অনলাইন

ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। অবিলম্বে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে তারা। শুক্রবার নয়াদিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। এই বিক্ষোভের প্রভাব কোনোভাবেই পশ্চিমবঙ্গে পড়তে দেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি।

শুভেন্দু বলেন, ‘অশান্তি তৈরির জন্য দেশে থেকেই দেশকে দুর্বল করার প্রচেষ্টা চলছে। দেশের মানুষ এসব মেনে নেবে না।’

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করার প্রচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে শুভেন্দু বলেন, ‘আমরা এই রাজ্যে কোনোভাবে এসব করতে দেব না।’

দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। পাশাপাশি কর্মসূচি বন্ধ করতে অভিজিৎ দীপকের কাছে নোটিস পৌঁছে দিয়েছে দিল্লি পুলিশ।

নোটিশ পৌঁছে দিতে শুক্রবার দীপকের বাসভবনে যায় পুলিশের একটি প্রতিনিধিদল।

ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। চলতি সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তারের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। শুক্রবারের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘লেহরা দো তিরঙ্গা’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

এক ঘন্টার ঈদের জামাতে নিষেধাজ্ঞা, অথচ পূজায় চারদিন বন্ধ রেড রোড

‘পতাকা ওড়াও’ কর্মসূচির প্রস্তুতিকালে ককরোচ প্রধান আটক

ককরোচদের তেরঙ্গা ওড়াও কর্মসূচি কেন

ভারতবিরোধী মনোভাব বাড়ছে যুক্তরাষ্ট্রে, উদ্বিগ্ন নয়াদিল্লি

পার্সেলে ‘উপহারে’ বিপর্যস্ত ইনফ্লুয়েন্সার

‘তেরঙা মিছিল’ বন্ধে দীপকের কাছে দিল্লি পুলিশের নোটিস

ককরোচদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, মাঠে ২৫ হাজার পুলিশ

বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

যেকোনো সময় পুলিশ তুলে নিয়ে যেতে পারে, আশঙ্কা দীপকের

বিরোধী ঐক্যের ডাক দিলেন ককরোচ প্রতিষ্ঠাতা দীপকে