হোম > বিশ্ব > ভারত

ভারতশাসিত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর উপর হামলার চেষ্টা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতশাসিত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং অল্পের জন্য তিনি বেঁচে গেছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী তথা ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ।

বুধবার ওই ঘটনার সময় উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও মি আবদুল্লাহর সঙ্গে ছিলেন। ঘটনাটি জম্মুর গ্রেটার কৈলাস এলাকার রয়েল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে ঘটেছে।

ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি পিস্তল হাতে ফারুক আবদুল্লাহ'র দিকে এগিয়ে আসছেন। তারপরেই ফারুক আবদুল্লাহ'র নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

রাজ্য পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তিনি জম্মুর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন তিনি গত ২০ বছর ধরে মি. আবদুল্লাহকে 'হত্যার চেষ্টা করছিলেন'। তবে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

জেড-প্লাস এবং এনএসজির নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকা সত্ত্বেও একজন আগ্নেয়াস্ত্র নিয়ে কীভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছাকাছি পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুকের পুত্র ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

সূত্র: বিবিসি

বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অধ্যাপক জসিম উদ্দিনের যোগদান

ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতাবিষয়ক আলোচনা সভা

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া টার্মিনাল

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

র‍্যাংকিং বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বাজেট দেবে ইউজিসি

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা