হোম > বিশ্ব > ভারত

ভারতে দুই বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, চড়া পেঁয়াজ-রসুনের দাম

আমার দেশ অনলাইন

ভারতে গত দুই বছরে এই প্রথম খুচরা মূল্যস্ফীতি আরবিআই নির্ধারিত ঊর্ধ্বসীমা অতিক্রম করেছে। ছবি: এনডিটিভি।

ভারতের খুচরা বাজারে মূল্যস্ফীতি বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গত অক্টোবর মাসে দেশটির মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ০৯ শতাংশে। এর ফলে প্রথমবারের মতো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ সীমা ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৫ শতাংশ।

ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, গত সেপ্টেম্বরে খুচরা মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। এক মাসের ব্যবধানে তা বেড়েছে ০ দশমিক ৫৫ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও বেড়ে ৮ দশমিক ৯৪ শতাংশে পৌঁছেছে। আগের মাসে এই হার ছিল ৭ দশমিক ৭৪ শতাংশ। খবর এনডিটিভির।

অক্টোবরে সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজের। গত বছরের একই সময়ের তুলনায় পণ্যটির দাম বেড়েছে ১১৬ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া রসুনের দাম ৬০ দশমিক ৭৪ শতাংশ, স্বর্ণালংকারের ৫২ দশমিক ৩৯ শতাংশ, আদার ৪৮ দশমিক ৩২ শতাংশ এবং লেবুর দাম ৪৭ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, মূল্যস্ফীতি ২ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার কথা। কিন্তু অক্টোবরে সেই সীমা অতিক্রম করায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে।

আগামী ২ থেকে ৪ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে মূল্যস্ফীতির এই পরিসংখ্যানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত অক্টোবরে প্রায় চার বছর পর প্রথমবারের মতো নীতিসুদ ০ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক।

সূত্র: এনডিটিভি

এমএমআর

উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট

নীতিমালা শিথিল করে ইসরাইলি ফোন হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দরজা খুলে দিল মসজিদ

হিন্দু নারীর শেষকৃত্য করলেন মুসলিম দুই ভাই

ভারতে শব্দদূষণ আইনের প্রয়োগে মসজিদকে লক্ষ্যবস্তু করছে পুলিশ

ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, অপরাধীদের ব্যাপারে নিষ্ক্রিয় পুলিশ

উড্ডয়নের আগমুহূর্তে হাইজ্যাক অ্যালার্ট, বিমানে আতঙ্ক

মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদাই উত্তম: সানিয়া মির্জা

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচারের বিষয়ে যা বললেন জয়সওয়াল