হোম > বিশ্ব > ভারত

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বাড়ির গেটে ‘ভোট চোর’ লিখে দিল কংগ্রেস

আমার দেশ অনলাইন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দেশটির রাজনীতি। এবার উত্তরপ্রদেশের আগ্রায় প্রধান নির্বাচন কমিশনারের পৈতৃক বাড়ির মূল ফটক ও দেয়ালে কালো কালি দিয়ে ‘জ্ঞানেশ গদ্দার’ ও ‘ভোট চোর’ লিখে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা।

সোমবার সকালে কংগ্রেসের কর্মী-সমর্থকেরা আগ্রার বিজয়নগরে প্রধান নির্বাচন কমিশনারের বাড়ির সামনে জড়ো হয়ে নানা স্লোগান দেন। বাড়ির মূল ফটক ও বাইরের দেওয়ালে স্প্রে করে ‘জ্ঞানেশ গদ্দার’ লিখে দেন বিক্ষোভকারীরা। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। যুব কংগ্রেসের অফিশিয়াল হ্যান্ডল থেকেও এই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের আঁতাতের অভিযোগ তোলা হয়।

একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তুলছে ভারতের বিরোধী দলগুলো। গত শুক্রবার দিল্লিসহ বিভিন্ন শহরে কংগ্রেস ও সমমনা দলগুলো রাজপথে বিক্ষোভ করে। এরই ধারাবাহিকতায় সোমবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানসহ দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এছাড়া বিহারের পাটনায় এই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করে বাম দলগুলো।

শুধু রাজপথেই নয়, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী শৈলেন্দ্রমনি ত্রিপাঠীর দাবি, তাকে অবিলম্বে আইনের আওতায় আনা প্রয়োজন।

এদিকে, সিইসির ইস্তফার দাবিতে সোচ্চার হয়েছে তরুণদের অরাজনৈতিক মঞ্চ ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ২ অক্টোবরের মধ্যে তিনি পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সিজেপির নেতা অভিজিৎ দীপকে জানান, মুম্বাই থেকে এই আন্দোলন শুরু হয়ে পরবর্তীতে দেশের প্রতিটি শহরে ছড়িয়ে পড়বে।

এই পরিস্থিতিতে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের ওপর চাপ আরও বাড়াতে মাঠে সক্রিয় রয়েছে বিরোধী দলগুলো।

তৃণমূলের প্রতীক জোড়াফুল কে পাবে, তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

৬৩৬ বছরের পুরোনো মসজিদ ভাঙলে একই ধরনের ঝুঁকিতে পড়বে ২৮ মসজিদ

মসজিদ ভাঙতে বুলডোজার ও পুলিশ মোতায়েন, উত্তপ্ত ভারতের মধ্যপ্রদেশ

ভারতে মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা

ভারতে ‘জয় শ্রী রাম’ না বলায় মুসলিম কিশোরকে হামলা, বাড়ি-মসজিদে পাথর নিক্ষেপ

হঠাৎ ভারতের মাটিতে নামল ৬ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, সঙ্গে দুই শতাধিক সেনা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরকে ‘মৌলবাদীদের’ কাজ বললেন ময়ূখরঞ্জন

ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর শিক্ষার্থীরা

ভারতে শ্রমবাজারের চাহিদা মেটাচ্ছে না শিক্ষার পাঠ্যক্রম, বাড়ছে শিক্ষিত বেকার

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর