হোম > বিশ্ব > ভারত

নির্বাচনি ইশতেহারে ১০ প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দোপাধ্যয়

আমার দেশ অনলাইন

নির্বাচনি ইশতেহার প্রকাশ করছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যয়। ২০ মার্চ (শুক্রবার) কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

মমতা তার নির্বাচনি ইশতেহারে ১০টি প্রতিশ্রুতি তুলে ধরেছেন। এগুলির মধ্যে রয়েছে, নারীদের জন্য মাসিক ভাতা ও বেকার যুবকদের জন্য 'বাংলার যুব সাথী' নামে ভাতা প্রকল্প।

কৃষকদের জন্য উন্নয়ন ও প্রতিটি ঘরে পানীয় জলের সরবরাহ সুরক্ষিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রত্যেক মানুষের জন্য সরকারি চিকিৎসা সুনিশ্চিত করতে প্রতিটি ছোট শহর ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ক্যাম্প করার ঘোষণা দিয়েছেন তিনি। চিকিৎসা সংক্রান্ত ঘোষণাকেই এই ইশতেহারের সবচেয়ে বড় 'প্রমিস' বলে মনে করা হচ্ছে।

কলকাতাকে পূর্ব ভারত তথা বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন মুখমন্ত্রী। এ ছাড়াও শিক্ষা, বাসস্থান ও প্রশাসনিক সুবিধা মানুষের কাছে আরও সুবিধাজনকভাবে পৌছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা ব্যানার্জী।

ঈদের পরেই তিনি দলীয় প্রচারে নামবেন বলে জানিয়েছেন।

প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলমানের জায়গা কোথায়

ককরোচদের বিরুদ্ধে পাকিস্তানি যোগসূত্রের অভিযোগ মোদি সরকারের

দিল্লিতে ভবন ধসে নিহত ২, অনেকের আটকা পড়ার আশঙ্কা

৪ ভারতীয় ও ২ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে যত কারণ

কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

‘যে মসজিদের পাশে বড় হয়েছি, সেখান থেকেই উচ্ছেদ হতে হয়েছে’

ভারতে ইসলামি পারিবারিক আইন রক্ষায় মুসলিমদের স্বাক্ষর সংগ্রহ অভিযান