হোম > বিশ্ব > ভারত

ভারতের বিমানবাহিনীর তথ্য যেভাবে পাচার হলো পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক

প্রতীকী ছবি

ভারতের বিমানবাহিনীতে গুপ্তচর নিয়োগ দিয়েছে পাকিস্তান। দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন গোপন তথ্য ও রণকৌশল প্রতিবেশী দেশটিতে পাচার করে আসছে। সম্প্রতি এমন একটি চক্রকে শনাক্ত করেছে ভারতের বিমানবাহিনী। সেই থেকে গোপনে চলছে স্পর্শকাতর তদন্ত কার্যক্রম। খবর দ্য হিন্দু ও সংবাদ প্রতিদিনের।

তদন্ত চলমান থাকাবস্থায় আসামে বিমানবাহিনীর একটি ঘাঁটি থেকে সুমিত কুমার (৩৬) নামে কর্মচারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

এমনকি অনেক গুরুত্বপূর্ণ গোপন ও স্পর্শকাতর তথ্য ইতিমধ্যে ইসলামাবাদে পাচার করার কথা স্বীকারও করেছেন সুমিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ তথ্য জানিয়েছেন ভারতের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (গোয়েন্দা) প্রফুল্ল কুমার।

পুলিশ কর্মকর্তা প্রফুল্ল জানান, রাজস্থান গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী গোয়েন্দা সংস্থার একটি যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গত জানুয়ারিতে জয়সলমীর থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতারের মাধ্যমে এই তদন্ত শুরু হয়। এর সূত্র ধরেই সুমিতকে শনাক্ত করা হয়। উত্তরপ্রদেশের এই বাসিন্দা ডিব্রুগড়ের চাবুয়া বিমানবাহিনী স্টেশনে 'মাল্টি-টাস্কিং স্টাফ' হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত সুমিত স্বীকার করেছেন যে, তিনি ২০২৩ সাল থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং টাকার বিনিময়ে গোপন তথ্য সরবরাহ করছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানান, সন্দেহ করা হচ্ছে যে, সুমিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থান এবং বিমানবাহিনী সদস্যদের বিভিন্ন তথ্যসহ রণকৌশলসহ বিমানবাহিনীর বিভিন্ন সংবেদনশীল বিবরণ সংগ্রহ ও পাচার করেছেন।

প্রফুল্ল বলেন, সুমিতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। তিনি আরও কী কী তথ্য পাচার করেছেন তা জানতে কিছুটা সময় লাগবে।

ভারতে জ্বালানি পরিস্থিতি 'উদ্বেগজনক': লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোটে ওয়াইসির পার্টি

ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলেন- ফয়সালকে সাংবাদিকদের প্রশ্ন

ভারতে গ্যাস-সংকটে পোশাক কারখানাগুলো বন্ধের উপক্রম

কয়েক ঘণ্টা কানাডার আকাশে উড়ার পর ভারতীয় পাইলট জানলেন- অবতরণের অনুমতি নেই

নির্বাচনি ইশতেহারে ১০ প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দোপাধ্যয়

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ভারতের 'ধুরন্ধর' সিনেমার রণবীর সিংয়ের বাস্তবেই রয়েছে পাকিস্তান 'কানেকশন'

আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মা হতে চান বিজেপির প্রার্থী

আলোচনায় আসছে না আসামের অভিবাসী শ্রমিকদের মৃত্যুর কারণ