হোম > বিশ্ব > ভারত

বঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজের অংশগ্রহণে ভারতীয় নৌমহড়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক সামুদ্রিক মহড়া ‘মিলান ২০২৬’ বুধবার শেষ হয়েছে। বঙ্গোপসাগরে আয়োজিত সপ্তাহব্যাপী এই মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং ২৯টি সামরিক উড়োজাহাজ অংশ নেয়। পাশাপাশি বন্ধুত্বপূর্ণ ১৮টি দেশের নৌযান এতে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘ক্যামারাডারি, কো-অপারেশন, কোলাবোরেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের ডেকে। বিশাখাপত্তনম উপকূলের কাছে এ আয়োজন করা হয়।

ভারতীয় নৌবাহিনী জানায়, মিলান মহড়ার এবারের আয়োজন ছিল আগের যেকোনো সময়ের তুলনায় বৃহৎ পরিসরের। এর লক্ষ্য ছিল অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয়, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার করা।

মহড়ায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নজরদারি উড়োজাহাজও অংশ নেয়। শুরুতে ‘হারবার ফেজ’-এ দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সামুদ্রিক সেমিনার এবং বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তী ‘সি ফেজ’-এ পরিচালিত হয় উচ্চমাত্রার সামরিক অনুশীলন। এতে সমন্বিত আকাশ প্রতিরক্ষা, সাবমেরিনবিরোধী যুদ্ধকৌশল, সামুদ্রিক বাধা অভিযান, যোগাযোগ মহড়া এবং ক্রস-ডেক ফ্লাইং অপারেশন অন্তর্ভুক্ত ছিল। লাইভ ফায়ারিং অনুশীলনে কামান ও অ্যান্টি-এয়ারক্রাফট অস্ত্র ব্যবহার করা হয়। অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী যৌথ পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন মিশন সফলভাবে সম্পন্ন করে।

ভারতের পক্ষ থেকে আইএনএস বিক্রান্ত ছাড়াও বিশাখাপত্তনম-শ্রেণির ডেস্ট্রয়ার, নীলগিরি-শ্রেণির প্রজেক্ট ফ্রিগেট এবং ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তারসহ একাধিক যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নেয়।

ভারতীয় উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা

নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার

ফের উত্তপ্ত দিল্লি, দ্বিতীয় দিনেও বহু আটক

আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচপ্রধান

সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ

‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

‘মোদি ভারতের জন্য লজ্জা’, মুক্তি পেয়ে দীপকের প্রতিক্রিয়া

মুক্তি পেলেন অভিনেতা ইমরান খান