হোম > বিশ্ব > ভারত

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান

আমার দেশ অনলাইন

ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবিতে আন্দোলন এবং ক্যাম্পাসের দেওয়ালে ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’-এর মতো স্লোগান লেখার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত শিক্ষার্থী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে শনিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ক্লাস অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের গালিব লনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য অবিলম্বে স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনি তফসিল ঘোষণার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এর মাঝেই ক্যাম্পাসের দেওয়ালে ‘ফ্রি কাশ্মীর’ এবং সিএএ-বিরোধী আন্দোলনে কারাবন্দি জেএনইউ গবেষক শারজিল ইমামের মুক্তির দাবিতে স্লোগান ও পোস্টার দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

চলমান এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে গত শুক্রবার ক্যাম্পাসে যান কংগ্রেস এমপি ইমরান মাসুদ। এ সময় দিল্লি পুলিশ তাকে আটক করে।

ছাত্র বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত আয়োজিত ‘তালিমি মেলা ২০২৬’ বাতিল করতে বাধ্য হয়েছে। গত ২১ অক্টোবর ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্তৃপক্ষের প্রস্তাবে সম্মতি না দেওয়ায় এবং ক্যাম্পাস স্বাভাবিক ছন্দে না ফেরায় শিক্ষার্থী ও অতিথিদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্র সংসদের দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে ২০০৬ সাল থেকে ভেঙে দেওয়া ছাত্র সংসদের জন্য একটি নতুন খসড়া সংবিধান তৈরির লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের এই পদক্ষেপকে সরাসরি নাকচ ও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। তাদের স্পষ্ট দাবি, এই নোটিস তাদের মূল দাবি বা সমস্যার কোনো সমাধান করে না।

শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে ভারতের পুলিশ

তিন খ্রিষ্টান পরিবারকে নিপীড়ন, ধর্মান্তরের চেষ্টা

ভারতে গরু পাচারের অভিযোগে পুলিশের গুলির শিকার শত শত, অধিকাংশই মুসলিম

অরুণাচল সীমান্তে উত্তেজনা, মুখোমুখি অবস্থানে চীন-ভারত

ছেঁড়া নোট না নেওয়ায় থাপ্পড়, অপমানে ডেলিভারি ম্যানের আত্মহত্যা

ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক

এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে, মসজিদ ভাঙার নোটিশ

মজলুমের অশ্রুভেজা আসামের মাটি, ইতিহাসের সত্য ও বর্তমানের নিপীড়ন

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না —রাহুলকে অমিত শাহর কটাক্ষ

জামিনের এক দিন পর ককরোচ নেতাদের ডেকে পাঠাল দিল্লি পুলিশ