হোম > বিশ্ব > ভারত

বদলে গেল মমতার দলের নাম, পেল নতুন প্রতীক

আমার দেশ অনলাইন

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিরোধপূর্ণ দুই উপদলকে পৃথক নতুন নাম ও নির্বাচনি প্রতীক দিয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে দলীয় নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে চলমান বিরোধের মধ্যেই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন উপদলকে নতুন করে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম দেওয়া হয়েছে। তাদের নির্বাচনি প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়েছে ‘ফুটবল খেলোয়াড়’।

অন্যদিকে, রিতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী উপদলটি ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নামে নির্বাচনে অংশ নেবে। তাদের জন্য নির্বাচনি প্রতীক হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘খাম’। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও মেঘালয়েও নতুন এই দুই দল নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে গত বৃহস্পতিবার এক আদেশে তৃণমূল কংগ্রেসের মূল নাম এবং দীর্ঘদিনের নির্বাচনি প্রতীক ‘জোড়া ফুল’ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব নির্বাচন সামনে রেখে দুই পক্ষকেই বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব জমা দিতে বলা হয়েছিল।

কমিশনের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষ নিজেদের পছন্দের ক্রম অনুসারে একাধিক নাম ও প্রতীকের প্রস্তাব জমা দেয়। সেগুলো পর্যালোচনা করে শেষ পর্যন্ত দুই উপদলের জন্য নতুন পরিচয় নির্ধারণ করে নির্বাচন কমিশন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নাম ও প্রতীক নিয়েই আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন দুই পক্ষের প্রার্থীরা।

সূত্র: দ্য হিন্দু

এআরবি

পর্ষদের দ্বন্দ্বে গভীর সংকটে ভারতের টাটা গ্রুপ

মুসলমানদের প্রতি বৈষম্যের অভিযোগ করায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশের মামলা

মদ খাওয়ার টাকা দাবি, না দেওয়ায় উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীকে মারধর

‘ভোট চুরি, সরকার চুরির পর এবার দল চুরি’, বিজেপির নিন্দায় রাহুল

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

স্ত্রী কুরেশির সঙ্গে থাকতে চান নওমুসলিম আয়ুশ, ব্যক্তিস্বাধীনতা দিতে বলল ভারতের আদালত

মমতাকে জনসভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট