হোম > বিশ্ব > ভারত

‘তদন্তের আওতায় আনা হোক মোদিকে’—ভোট চুরির অভিযোগ রাহুলের

আমার দেশ অনলাইন

রাহুল গান্ধী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে তিনি একটি সংবাদ সম্মেলন করে দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তদন্তের আওতায় আনা উচিত।

ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনের প্রেক্ষিতে রাহুল গান্ধী দাবি করেন, তিনি গত তিন বছর ধরে প্রমাণসহ ভোট চুরির বিষয়টি তুলে ধরে আসছেন এবং এখন দুজন নির্বাচন কমিশনারও নির্বাচন কমিশনের অনিয়মের বিষয়টি সামনে এনেছেন।

তিনি এও বলেন, ‘বিজেপির মধ্যেই অনেকে জানেন ভোট চুরি হয়েছে। এ বিষয়ে তারাও অবগত।’

রাহুল গান্ধী একাধিক বার এসআইআর প্রক্রিয়ায় সঠিক ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ করে সরব হয়েছিলেন।

তিনি বলেন, ‘ভোটার লিস্টের ওপর নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ হারিয়েছে।’

করোচ জনতা পার্টিও ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করার পাশাপাশি কার নির্দেশে ভোটার লিস্টে অনিয়ম হয়েছে, তার তদন্তের দাবি করেছে।

এরই মধ্যে রাহুল গান্ধীর দাবি, ‘এই পরিস্থিতি দেশে আগে কখনো হয়নি। সকল দেশবাসী মনে করছেন যে সিস্টেমে সমস্যা রয়েছে। দেশবিরোধী কার্যকলাপ চলছে।’

তিনি বলেন, ‘"হরিয়ানা, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে নির্বাচনে মানুষ সরকার পরিবতনের পক্ষেই রায় দিয়ে এসেছেন বরাবর। কিন্তু হঠাৎ করেই নির্বাচনে সেই অ্যান্টি-ইনকাম্বেন্সি বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনরোষের বিষয়টি হারিয়ে যাচ্ছে। গণতন্ত্রে যা দীর্ঘ সময় ধরে সম্ভব নয়।’

এমনকি ইন্দিরা গান্ধীকে জনপ্রিয়তার শীর্ষে থাকার সময়ও নির্বাচনে হারতে হয়েছিল সে কথাও উল্লেখ করেন তিনি।

তিনি এও জানান, বিরোধী দলের সবাই জানেন ভোট চুরি হয়েছে, বিরোধীরা এককাট্টা হয়ে এর বিরোধিতা করবে।

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনছেন বিরোধীরা

ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে ৪৮ ঘণ্টা সময় দিল ‘ককরোচ’

সবাই মারা গেলেও বাস থামবে না, দুর্ঘটনার আগে যাত্রীদের চালকের হুমকি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যয় ২৮৬ কোটি রুপি

ভারতে মধ্যরাতে বাসে আগুন, ৯ জনের মৃত্যু

দিল্লিতে গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি-মসজিদ

ভারতে কি আবারো বিজেপিকে জেতানোর নীলনকশা চলছে

ভোটার তালিকা সংশোধন নিয়ে ব্যাখ্যার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

শিগগিরই চার টুকরো হবে উত্তর প্রদেশÑ ভারতীয় মন্ত্রীর বিস্ফোরক দাবি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দৌড়ঝাঁপ