হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশি সন্দেহে ভারতে ১৮ জন আটক

আমার দেশ অনলাইন

বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। তাদের কর্নাটক থেকে পশ্চিমবঙ্গে নেয়া হয়েছে। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, আটক হওয়া ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক ছিল। বৈধ কাগজও ছিল না তাদের কাছে। মঙ্গলবার বিকেলে তাদের পশ্চিমবঙ্গে নেয়া হয়। এর পরে তাদের কোথায় নিয়ে যাওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

জানা গেছে, ১৮ জনের মধ্যে শিশুরা ছাড়া বাকি সবাই বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দীর্ঘ দিন ধরে সেখানে থাকছিলেন। তবে সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহ জাগায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে, তারা কোনো নথি দিতে পারেননি।

হাওড়া স্টেশনে নেওয়ার পর এই ১৮ জনকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা স্পষ্ট কিছু জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা কোনো কিছু জানাননি।

আরএ

ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতলেন তরুণী

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

বিজেপি সরকারের সমালোচনা করায় পশ্চিমবঙ্গে ৩ কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ভারতে প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

ভারতের গণতন্ত্রে ২০ কোটি মুসলমানের জায়গা কোথায়

ককরোচদের বিরুদ্ধে পাকিস্তানি যোগসূত্রের অভিযোগ মোদি সরকারের

দিল্লিতে ভবন ধসে নিহত ২, অনেকের আটকা পড়ার আশঙ্কা

৪ ভারতীয় ও ২ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা