হোম > বিশ্ব > ভারত

অনুপ্রবেশ ইস্যুতে নতুন পদক্ষেপের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আমার দেশ অনলাইন

ভারতের ২০১৯ সালের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করেছে, তাদের সবাইকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের ব্যক্তিদের প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করবে, এরপর তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পূর্ববর্তী সরকার তা বাস্তবায়ন করেনি। তিনি আরও বলেন, সিএএ-র আওতায় থাকা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীগুলোকে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে, তবে নির্ধারিত সময়সীমার বাইরে প্রবেশকারীরা এই সুবিধার আওতায় পড়বে না।

তিনি আরও ঘোষণা দেন, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা গেলে তাদের গ্রেপ্তার করে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা জোরদারে পশ্চিমবঙ্গ সরকার ২৭ কিলোমিটার এলাকায় জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান তিনি।

সূত্র: পিটিআই

এসআর

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

ভারতের বিষাক্ত মার্বেল বর্জ্যের ভাগাড় এখন পর্যটনকেন্দ্র

ভারতে মোদিবিরোধী দলগুলো এক ছাতার নিচে, নতুন রাজনৈতিক চাপে সরকার

দিল্লিতে ইন্ডিয়া জোট ও বিজেপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা

ভারতের হিন্দুরা গোমূত্র পান করেন, মেঝেতে পড়লে চেটে খান: ইহুদি রাব্বি

হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার

পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে থাকছে না পানি-আম্মা-আব্বা

এবার দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার

আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, জানালেন রাহুল গান্ধী