হোম > বিশ্ব > ভারত

জানুয়ারিতে ভারতের বাণিজ্য ঘাটতি তিন মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে পরিত্রাণ পাওয়ার আগে ভারতের বাণিজ্য ঘাটতি তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মাসে ৩৪ দশমিক ৬৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য চুক্তি চূড়ান্তের জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছে ভারতের একটি প্রতিনিধিদল।

ভারতের রপ্তানিপণ্যের ওপর ৫০ শতাংশ শুল্কারোপ করেছে ট্রাম্প প্রশাসন। ভারতের কর্মকর্তারা বলছেন, এ শুল্ক চলতি সপ্তাহেই ১৮ শতাংশে নেমে আসবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনা হবে। এতে রপ্তানিকারক ও নীতিনির্ধারকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ট্রাম্প বলেন, রাশিয়া থেকে তেল কেনা কমানো এবং আমেরিকা থেকে দ্বিগুণেরও বেশি পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

গত সোমবার ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল রয়টার্সকে বলেন, বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সোমবারের তথ্য অনুযায়ী, সোনা ও রুপা আমদানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য ঘাটতি ধারণার চেয়েও বেশি হয়েছে। এতে মোট মাসিক আমদানি ১২ শতাংশ বেড়ে ৭১ দশমিক ২৪ বিলিয়নে ঠেকেছে। আর রপ্তানি ৫ শতাংশ কমে ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বরে সোনা আমদানি হয়েছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলারের আর জানুয়ারিতে সোনা আমদানি বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ০৭ বিলিয়ন ডলার।

তথ্য অনুযায়ী, ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি ৪ দশমিক ৫ শতাংশ কমে জানুয়ারিতে ৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি বেড়ে হয়েছিল ৭২ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, সব মিলিয়ে জানুয়ারিতে বাণিজ্য ঘাটতি হবে ২৬ বিলিয়ন ডলার। এর আগের মাসে ২৫ দশমিক ০৪ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতির আলোকে এ ধারণা করা হয়েছিল।

আসাম ও কেরালায় বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত, ফলাফল ৪ মে

৯১ লাখ ভোটার বাদ গেলেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরছেন মমতা: সমীক্ষা

সার ঘাটতিতে খাদ্য সংকটের শঙ্কায় ভারত

ভারতে ভোটাধিকারের লড়াইয়ে মুর্শিদাবাদের নবাব বংশ

ইরান যুদ্ধের কারণে যেভাবে মুদ্রা সংকটের মুখে ভারত

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযানে নিহত ১৩

ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়ল মীর জাফরের বংশধররা

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ধ্বংসাবশেষে ৫ ভারতীয় আহত

জ্বালানি সংকটে ভারতে কি আবারও লকডাউন হবে

১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার ইঙ্গিত দেখছে ভারতের গোয়েন্দারা