হোম > বিশ্ব > ভারত

মমতার পরাজয় কেন বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতি

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ভোটগণনার প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস অপ্রত্যাশিত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ৭১ বছর বয়সী মমতা এবার এমন এক লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, যাকে অনেকেই তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই বলে অভিহিত করছেন।

লড়াকু মনোভাব এবং তৃণমূল স্তরের সঙ্গে শক্তিশালী সংযোগের জন্য পরিচিত মমতা ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছেন। তার দল টিএমসি কয়েক দশকের বাম শাসনের অবসান ঘটায়।

নয়াদিল্লি থেকে বিবিসির জয় মতিন বলেন, এবার মমতা বিজেপির অনেক বেশি আক্রমণাত্মক এবং সংগঠিত প্রচারণার সম্মুখীন হয়েছেন।

বেশ কয়েকটি সমীক্ষা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। এক দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতার অভিযোগ জোড়াল হয়।

প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে মমতার নিজের নির্বাচনী এলাকা ভবানীপুরে বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

মমতারে পরাজয় হলে পশ্চিমবঙ্গে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে এবং সম্ভবত একটি যুগের অবসান ঘটাবে।

সূত্র: বিবিসি

আরএ

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’