হোম > বিশ্ব > ভারত

‘শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে হবে’

আমার দেশ অনলাইন

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। খবর এনডিটিভির।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্ষুব্ধ শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি তুলে ধরেন।

দাবিরগুলোর—প্রথমটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এ মুহূর্তে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়টি হলো যারা শিক্ষার্থীদের দিকে আঙুল তুলেছে, যারা তাদের ওপর হামলার নির্দেশ দিয়েছে এবং হামলা চালিয়েছে তাদের উভয়কে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে।”

আর তৃতীয়টি হলো যে ব্যক্তি (মোদি) এই পুরো ব্যবস্থা চালাচ্ছেন তার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদিকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।

এর আগে মঙ্গলবার মোদীর বাসভবন অভিমুখে প্রতিবাদ মিছিল করার সময় রাহুল গান্ধীকে আটক করেছিল পুলিশ। আটকের অভিজ্ঞতা জানিয়ে রাহুল বলেন, তখন এক পুলিশ কর্মকর্তা তাঁর কানে কানে মোদী সরকার পতন ঘটানোর আকুতি জানান।

শিক্ষাব্যবস্থার ধসের চিত্র তুলে ধরে রাহুল গান্ধী অভিযোগ করেন, গত এক যুগে দেশে অন্তত ১৫২ বার প্রশ্নফাঁস হলেও সরকার একজন অপরাধীকেও বিচারের আওতায় আনেনি।

এমএমআর

মোদির নৈশভোজে গেলেন না জিনপিং, নেপথ্যে কী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষভোজী’—ব্রিকসের নিরামিষ মেনু নিয়ে রাহুলের খোঁচা

মুসলিম পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধের হুমকি দিল বিজেপি

বিজেপির পশ্চিমবঙ্গে এবার ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট, তীব্র জল্পনা

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

দিল্লিতে শি জিনপিংয়ের মাত্র ২৪ ঘণ্টার সফর, নিরাপত্তা কর্মী ১৫ হাজার

কলকাতায় ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম নারী উপাধ্যক্ষ, বাধ্য হলেন ইস্তফা দিতে

ভারতে শি জিনপিং, অরুণাচলে এখনো এগোচ্ছে চীনের সেনাবাহিনী