হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের হামলা

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটি এটিকে একটি ‘প্রতিশোধমূলক অভিযান’ হিসেবে উল্লেখ করেছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় ওই ঘাঁটির একটি জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরো দাবি করা হয়, হামলায় যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার এবং নৌবহরের এয়ার কন্ট্রোল রাডার ধ্বংস হয়েছে।

এ ছাড়া একটি সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, তাদের এই প্রতিশোধমূলক সামরিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

তবে ইরানের এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা বাহরাইন সরকারও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় সদস্যদের

প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে খামনির আহ্বান

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে চাপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

নেপালে বন্যায় সব ভেসে গেলেও টিকে থাকা সেই ভাইরাল বাড়িতে যা ঘটল

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

লন্ডনের অপরূপ টাওয়ার ব্রিজ

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট

আরব বিশ্বে বাড়ছে খাদ্য ও পানির সংকট, মরুকরণে ব্যাহত ফসল উৎপাদন

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট