হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৫ জন নিহত

আমার দেশ অনলাইন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া ও রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। একই সঙ্গে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি বড় তেল সংরক্ষণাগারেও আগুন লাগার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর রাশিয়া ও ক্রিমিয়ার আকাশে মোট ২৬৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ জানান, রাতের হামলায় এক শিশুসহ দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে।

এদিকে রাশিয়ার সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে ড্রোন হামলায় ২৩ বছর বয়সি এক চালক ও ১৫ বছর বয়সি এক কিশোরী নিহত হয়েছে। এছাড়া বেলগোরোদ অঞ্চলে আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বাহিনী মূলত রাশিয়ার সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে, যাতে যুদ্ধ পরিচালনার জন্য মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি আয় কমিয়ে আনা যায়।

অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পোলতাভস্কায়া তেল সংরক্ষণাগারে আগুন লাগে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ক্রাসনোআরমেইস্ক জেলার প্রধান আলেক্সান্দর খারিতোনভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর তেল ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া ইউক্রেনের দিকে ৯০টি ড্রোন এবং ক্রিমিয়া থেকে একটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের দাবি, এর মধ্যে ৮৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া অঞ্চলে একটি ট্রেনে রুশ হামলায় একজন রেলকর্মী নিহত হয়েছে বলে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার প্রায় প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

দরজা খুলতে দেরি, বেডরুমে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ইরান এখন ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র’ হিসেবে স্বীকৃত: পেজেশকিয়ান

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া কিছু মেনে নেব না

ট্রাম্প ও অভ্যন্তরীণ কঠিন চাপের মুখে নেতানিয়াহু

পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত

মার্কিন অস্ত্রনির্ভরতা থেকে ইসরাইলকে বের হতে হবে: নেতানিয়াহু