হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে নিহত নাবিকদের অধিকাংশ ভারতীয়

আল-জাজিরা

হরমুজ প্রণালিতে বারবার হামলার শিকার হচ্ছে বাণিজ্যিক জাহাজ। ছবি: পিবিএস

হরমুজ প্রণালিতে জ্বালানি তেলবাহী দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একজন নাবিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আটজন। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনীয় নাবিক রয়েছেন।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ গত মাসে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশে হামলায় অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন। নিহতদের একটি বড় অংশই ভারতীয় নাগরিক।

চলতি বছরের ১ মার্চ হরমুজ প্রণালিতে দুটি পৃথক হামলার ঘটনা ঘটে। প্রথম হামলায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমকেডি ব্যোম’ তেলবাহী ট্যাংকারে এক ভারতীয় নাবিক নিহত হন। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে মার্কিন সামরিক বাহিনী এর জন্য ইরানি বাহিনীকে দায়ী করেছে। একই দিনে ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে পালাউয়ের পতাকাবাহী ট্যাংকার ‘স্কাইলাইট’-এ আরেকটি হামলা হয়। ওই হামলায় দুই ভারতীয় নাবিক প্রাণ হারান।

এরপর গত ৮ মে হরমুজ প্রণালির কাছে ভারতীয় নাবিকদের বহনকারী একটি কাঠের জাহাজে আগুন লেগে যায়। এতে আরও এক ভারতীয় নাবিক নিহত হন। সর্বশেষ গত ৯ জুন ওমান উপকূলে ‘সেত্তেবেলো’ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন। মার্কিন বাহিনীর দাবি, জাহাজটি ইরানি বন্দরে তাদের আরোপিত অবরোধ অমান্য করার কারণে এই হামলা চালানো হয়েছে।

এএম

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় সদস্যদের

প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে খামেনির আহ্বান

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে চাপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

নেপালে বন্যায় সব ভেসে গেলেও টিকে থাকা সেই ভাইরাল বাড়িতে যা ঘটল

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

লন্ডনের অপরূপ টাওয়ার ব্রিজ

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট

আরব বিশ্বে বাড়ছে খাদ্য ও পানির সংকট, মরুকরণে ব্যাহত ফসল উৎপাদন

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট