হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন হামলায় নিহত বেড়ে ১৯

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, কুহেস্তাকে ৪ জন, খুজেস্তান প্রদেশে ৭ জন, কেরমানশাহে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৪ সদস্য, লাভান দ্বীপে বাসিজ বাহিনীর ৩ সদস্য এবং ফার্স প্রদেশের জাহরোমে ১ জন নিহত হয়েছেন।

দক্ষিণ ইরানে গত রাতে চালানো মার্কিন হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। প্রথমে দক্ষিণ ইরানের সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান এই হামলাকে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন ।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালিতে নৌযানে ইরানের হামলার চেষ্টার জবাবে তাদের সর্বশেষ হামলায় বিমান-প্রতিরক্ষা কেন্দ্র, রাডার ব্যবস্থা, সামুদ্রিক সম্পদ এবং মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরান। বাহরাইন ও কুয়েত সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে। অন্যদিকে জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি তারা প্রতিহত করেছে এবং বাকি তিনটি প্রত্যন্ত অঞ্চলে পড়েছে।

এমএমআর

কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে আসছে ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকদের অনলাইন নিবন্ধনের বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

জন্ম-মৃত্যু নিবন্ধন আরো সহজ ও জনবান্ধব করার তাগিদ

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

শেফিল্ডে হামজার রঙিন প্রত্যাবর্তন

শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির

আমার রেকর্ড ভেঙেছে হৃদয়, আমি খুশি: তামিম

দেশে ফিরেছেন মির্জা আব্বাস