হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: আরব নিউজ

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শনিবার মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। এ পরিস্থিতিতে বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্বাভাস অনুযায়ী, মক্কা, মদিনা, হাইল, কাসিম, নর্দার্ন বর্ডারস, জাজান, আসির ও আল-বাহাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসার আশঙ্কাও রয়েছে।

মদিনায় বিশেষ সতর্কতা

মদিনা অঞ্চলে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এনসিএম। এর সঙ্গে প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ (এসআরসিএ) মদিনায় ৭০টি অ্যাম্বুলেন্স দল ও সহায়তাকারী যানবাহন প্রস্তুত রেখেছে। মসজিদে নববী ও কেন্দ্রীয় এলাকার স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স দলকেও প্রস্তুত রাখা হয়েছে।

কর্তৃপক্ষ বৃষ্টির সময় উপত্যকা, পানিপ্রবাহের পথ ও জলাবদ্ধ এলাকায় না যাওয়ার এবং প্রবাহিত পানির মধ্য দিয়ে রাস্তা পারাপার না হওয়ার আহ্বান জানিয়েছে। জরুরি চিকিৎসাসেবার জন্য ৯৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোমবার-মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির তীব্রতা

এনসিএমের মুখপাত্র হুসেইন আল-কাহতানি জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবার দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। শনিবার জেদ্দা ও রাবিগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর সৌদি আরবে তুলনামূলক বৃষ্টিপ্রবণ সময়। বিশেষ করে নভেম্বরে দেশটির পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় বৃষ্টিপাত বাড়ে।

তবে ভারী বর্ষণে শুষ্ক উপত্যকা ও নিচু এলাকায় আকস্মিক পানির ঢল তৈরি হয়ে প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে। এ কারণে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ এবং বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বাসিন্দা ও পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ

আরএ

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ