হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আগামী ১ নভেম্বর পিএলও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ১ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর সংসদ প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিল (পিএনসি)-এর নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা সোমবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ঘোষণায় জানানো হয়, এই প্রথমবারের মতো পিএনসি সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন। এর আগে কাউন্সিলের সদস্যরা সরাসরি ভোটের পরিবর্তে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মনোনীত হতেন।

এক ডিক্রিতে মাহমুদ আব্বাস জানান, ফিলিস্তিনের ভেতরে ও দেশের বাইরে বসবাসরত সব ফিলিস্তিনি নাগরিক যেন এই নির্বাচনে অংশ নিতে পারেন, সে জন্য দেশ-বিদেশে ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে। পিএলও ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ—উভয় প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে তিনি এই ঘোষণা দেন।

দীর্ঘদিন ধরে প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিল পিএলও-এর সংসদ হিসেবে কাজ করে আসছে। এই পরিষদটি মূলত প্রেসিডেন্ট আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের প্রভাবাধীন। ফিলিস্তিনের ঐতিহাসিক নেতা ইয়াসির আরাফাত ১৯৬০-এর দশকে পিএলও সহ-প্রতিষ্ঠা করেন এবং তিনি দীর্ঘ সময় সংগঠনটির নেতৃত্বে ছিলেন।

উল্লেখ্য, হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) বর্তমানে পিএলও-এর সদস্য নয়। ফলে পিএলও-এর নীতিনির্ধারণী কোনো সংস্থায় এই দুই সংগঠনের প্রতিনিধিত্ব নেই।

জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে আমেরিকার বিমান ও মিসাইল প্রতিরক্ষা জোরদার

তুরস্কে হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার

কাবার পবিত্র কাপড় পাঠানো হয়েছিল যৌন অপরাধী এপস্টেইনকে

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

ইরানের ওপর হামলা হলে জবাব হবে কঠোর: খামেনি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরানি বিক্ষোভকারী এরফান সোলতানি জামিনে মুক্ত

উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বললেন ইরানি কমান্ডার