হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পরমাণু কর্মসূচি যাচাইয়ে প্রস্তুত আইএইএ

আলজাজিরা

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। ছবি: এপি

ইরানের পরমাণু কার্যক্রম যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির বেশির ভাগই সম্পন্ন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ কথা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় অগ্রগতি হবে এবং কূটনৈতিক সমঝোতার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যাবে।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় গ্রোসি বলেন, ইরানের পরমাণু কার্যক্রম যথাযথভাবে যাচাই করতে যে কারিগরি কাজ প্রয়োজন, তার বেশির ভাগই শেষ হয়েছে।

তিনি বলেন, ‘আইএইএ প্রস্তুত।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতির আশা প্রকাশ করে গ্রোসি মধ্যস্থতার উদ্যোগগুলোর কথা উল্লেখ করেন। এ ক্ষেত্রে পাকিস্তান, কাতার, ওমান ও মিসরের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

গ্রোসি বলেন, ‘কূটনৈতিক সমঝোতা ছাড়া দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সমাধান সম্ভব নয়।’

তিনি জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আইএইএর মাধ্যমে যাচাই নিশ্চিত করতে হবে।

এ সময় সিরিয়ার পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষেত্রেও অগ্রগতির কথা জানান আইএইএর মহাপরিচালক।

তার ভাষ্য অনুযায়ী, দেশটির সব পরমাণু উপাদান এখন আইএইএর নজরদারির আওতায় রয়েছে।

সিরিয়ার ক্ষেত্রে অর্জিত এই অগ্রগতির মতো ইরানের সঙ্গেও একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন গ্রোসি।

এএম

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন

পশ্চিম তীরে ১৫ শহর-জনপদে ইসরাইলি অভিযান, আটক বহু ফিলিস্তিনি

সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের

‘হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু’

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অক্টোবরে রেকর্ড ছুঁয়েছে

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

পরমাণু চুক্তি ছাড়েনি ইরান

পশ্চিম তীরে অবরোধ, সমষ্টিগত শাস্তির আতঙ্কে ফিলিস্তিনিরা

রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা জারি