হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে বড় যুদ্ধের শঙ্কা, জাতিসংঘের কড়া সতর্কতা

আল-জাজিরা

ছবি: সিএনএন

২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি এখন সবচেয়ে বেশি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে এ সতর্কবার্তা দিয়েছেন ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ।

গ্রুন্ডবার্গ বলেন, মাত্র এক মাস আগে তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছিলেন যে ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন বড় ধরনের যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকির মুখে রয়েছে। এখন সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিচ্ছে।

দীর্ঘদিন ধরে ইয়েমেনের পরিস্থিতি নিয়ে এমন আশঙ্কার কথা বলে আসছেন গ্রুন্ডবার্গ। নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এ বিষয়ে স্পষ্ট সতর্কতা জানান। তিনি বলেন, যে পরিস্থিতির আশঙ্কা করে তিনি আগে সতর্ক করেছিলেন, সেটিই এখন ঘটছে।

জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ইয়েমেনের অন্তত ১১ হাজার ৪০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে। নিরাপত্তা পরিষদের বৈঠকে এই তথ্য জানান গ্রুন্ডবার্গ।

তবে এই মুহূর্তে নিরাপত্তা পরিষদের নতুন কোনো প্রস্তাব গ্রহণের আহ্বান জানাননি তিনি। বরং ইয়েমেনের বিষয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর ঐক্য চান জাতিসংঘের এই দূত।

গ্রুন্ডবার্গ বলেন, ইয়েমেন নিয়ে যেকোনো ধরনের পদক্ষেপের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তার মতে, ইয়েমেনকে কোনোভাবেই নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচি থেকে বাদ যেতে দেওয়া যাবে না।

এএম

বিদেশের কারাগারে বন্দি ১০০৬৬ বাংলাদেশি

গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে বৃক্ষরোপণ

মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র হুথিদের বড় বিজয়

৪১ দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

ইরান যুদ্ধ নিয়ে মিথ্যা বলছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

মূলধনী যন্ত্র আমদানি কমেছে ৩৩ শতাংশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার

রেকর্ড উৎপাদনের পথে চা, ন্যায্য দাম নিয়ে সংশ্লিষ্টদের উদ্বেগ

হরমুজে মার্কিন নজরদারি নৌযানে ইরানের হামলা, ২ জাহাজে আঘাত

২০ ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত মোহনগঞ্জবাসী