হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ লাশ উদ্ধার, গণদাফনের প্রস্তুতি

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

গাজা সিটির জেইতুন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০০টি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশের অধিকাংশই শিশুদের। এসব লাশ এখন গণদাফনের প্রস্তুতি চলছে।

জেইতুন এলাকায় তিন বছর ধরে বারবার হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ২০২৩ সালের ১৯ নভেম্বর ওই এলাকার কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলি বাহিনী বোমা হামলা চালায়। হামলা থেকে বেঁচে যারা পরে এসব ভবনে আশ্রয় নিয়েছিলেন, পরবর্তী কয়েক মাসে তারাও হামলার শিকার হন। এসব হামলায় নিহত ব্যক্তিদের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিল। দীর্ঘ সময় পর সম্প্রতি সেখান থেকে ১০০টি লাশ উদ্ধার করা হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার করা লাশের বেশির ভাগই শিশুদের।

লাশ উদ্ধারের পর জেইতুন এলাকায় এখন গণদাফনের প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তিদের লাশ নিয়ে শোকযাত্রার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেইতুনের যে এলাকায় এখন দাফনের প্রস্তুতি চলছে, সেখানে প্রায় তিন বছর ধরে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

এএম

ইরান সম্পর্কে ভুল ধারণা কেন বিপজ্জনক

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

নেতানিয়াহুকে ঠেকাতে এবার ‘অবশ্যই’ ভোট দেবেন ফিলিস্তিনিরা

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থীকে আটক করল ইসরাইল

প্রথম বিশ্বযুদ্ধ থেকে হুথিদের ঠেকাতে সৌদির পাশে ব্রিটেন

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

হরমুজে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজে মার্কিন নৌ অবরোধের নিন্দা জানাতে জাতিসংঘকে ইরানের আহ্বান

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

তুরস্কের সঙ্গে সংঘাতের ইঙ্গিত নেতানিয়াহুর