হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ৮৪ নাবিকের লাশ তেহরান দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

আমার দেশ অনলাইন

শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের জাহাজ দেনা ডুবে যাওয়ার পর এক আহত নৌ সদস্যকে চিকিৎসার জন্য দেশটির গালে অঞ্চলের কারাপিতিয়া হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের লাশ ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত।

গত ৪ মার্চ সকালে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় দেনা ফ্রিগেট ডুবে যায়। শ্রীলঙ্কা তখন জাহাজটির ৩২ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়।

ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট গতকাল জানিয়েছে, দেনা জাহাজে নিহত ১০৪ জন নাবিকের মধ্যে ৮৪ জনের লাশ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো শিগগির ইরানে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার ডুবুরিরা চেষ্টা করেও জাহাজের বাকি ২০ নাবিকের কোনো হদিস পায়নি। ইরানের সেনাবাহিনী তাদেরকে ‘অমর’ বলে উল্লেখ করেছে।

ইরানে যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ফেব্রুয়ারিতে দিনা ফ্রিগেট ভারতে আয়োজিত আন্তর্জাতিক মহড়া ‘গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬’-এ অংশ নিয়েছিল।

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল এক্সে লিখেছেন, ‘আমরা যদি তাদেরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানাতাম, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমরা ছিলাম স্বাগতিক।’

তিনি আরো লিখেছেন, মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজগুলোতে কোনো গোলাবারুদ রাখা যেত না, ফলে জাহাজটি ছিল প্রতিরক্ষাহীন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে বলে সতর্ক করেছে ইরান। সূত্র: বিবিসি বাংলা

ইরানকে যে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিল তুরস্ক

ইরাকের পর মাশহাদে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে জনসমুদ্র

গাজায় ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮

জর্ডানের সামরিক ঘাঁটিতে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স

খামেনিকে দাফনের জন্য প্রস্তুত মাশহাদ

ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের পাল্টা জবাব না দেওয়ার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

বাবার দেওয়া নাম বদলালেন নেতানিয়াহুর ছেলে, নেপথ্যে কী

দুই দিনে ইরানের ১৭০টির বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের