হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হওয়া কেবল সময়ের ব্যাপার’

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির জন্য মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে যাওয়া এখন ‘সময়ের ব্যাপার মাত্র’। এই সম্ভাবনা মাথায় রেখে বিকল্প অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

ইসরাইলি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। ফলে আগামী দিনে ইসরাইলকে বছরে বিপুল পরিমাণ মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভর করতে না-ও দেওয়া হতে পারে। সম্ভাব্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলায় ব্লকচেইন প্রযুক্তিসহ বিকল্প আর্থিক ব্যবস্থার পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।

গাজায় ইসরাইলের সামরিক অভিযান, অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায় পশ্চিমা দেশগুলোতে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এরই মধ্যে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ অবৈধ ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করে বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, তার সরকার পুনর্নির্বাচিত হলে মার্কিন নিরাপত্তা সহায়তা বন্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়তে পারে। এতে ইসরাইলের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় মারাত্মক চাপে পড়বে।

অন্য বিরোধী নেতা ইয়ার গোলানও নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ইসরাইলের আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশলগত জোট রক্ষা করা জরুরি।

উল্লেখ্য, ২০১৬ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত ১০ বছরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোট ৩৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাওয়ার কথা ইসরাইলের। তবে সহায়তা বন্ধের বিষয়ে ওয়াশিংটন এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি বলে নেতানিয়াহুর বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা

যেভাবে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন নেতানিয়াহু

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য

অবরুদ্ধ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল

কেবল স্বপ্নেই পারস্য উপসাগরে ফিরতে পারবেন ট্রাম্প: ইরান

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভে ভাঙচুর করলে দায় নিতে হবে অভিভাবকদের

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন