হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে হামলা জোরদার করল ইসরাইল, আহত ৪

আল-জাজিরা

ফাইল ছবি

দক্ষিণ লেবাননের টাইর জেলায় হামলা আরো জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। নিরাপত্তার আশঙ্কায় অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী টাইর জেলার বুর্জ শেমালি শহরে প্রথমে তিনটি ড্রোন হামলা চালায়। পরে একই স্থানে একটি যুদ্ধবিমান থেকে আরো একটি হামলা চালানো হয়। এতে অন্তত চারজন আহত হন।

আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর অনেক বাসিন্দা টাইর শহরের দিকে চলে যান।

এনএনএ আরো জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান আল-মানসৌরি শহর এবং আল-মানসৌরি ও মাজদাল জুনের মধ্যবর্তী খোলা এলাকায় তিন দফা হামলা চালায়। একই সঙ্গে ওই এলাকায় গোলন্দাজ ও ট্যাংক থেকেও গোলাবর্ষণ করা হয়।

সংস্থাটি জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আল-মানসৌরি, মাজদাল জুন এবং আশপাশের উপত্যকাগুলোতে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত ছিল। ভোরের দিকে হামলার পরিধি হাদ্দাথার উপকণ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। এছাড়া বিয়ুত আল-সাইয়াদের উপকূলীয় আল-হামরা এলাকার দিকেও ইসরাইলি বাহিনী মেশিনগান থেকে গুলি ছোড়ে।

এএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল