হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে নৌ-নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে ম্যাক্রোঁ–এমবিএসের আলোচনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ জানান, তিনি লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং বলেন, এই যুদ্ধবিরতি ‘সম্পূর্ণভাবে মেনে চলা এবং দ্রুত সম্প্রসারণ করা’ জরুরি।

তিনি আরো বলেন, হরমুজ প্রণালীতে দ্রুত স্বাভাবিক ও নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও দুই নেতা আলোচনা করেছেন।

ম্যাক্রোঁ জানান, ইসলামাবাদে চলমান আলোচনার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা কমানো, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় একটি সমঝোতায় পৌঁছাতে তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন।

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম

ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৪৬

গাজায় ইসরাইলি হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসতে হবে

তেলবাহী ৫০ জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান

ইরানের আর্থিক নেটওয়ার্ক ধ্বংসের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন